এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বুকে ছিল উচ্চশিক্ষার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে মেক্সিকোতে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু ভাগ্য তাকে টেনে নেয় যুদ্ধক্ষেত্রে। দালালের প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এই বাংলাদেশি তরুণ।
নিহত মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের মসুদ মিয়ার ছেলে। গত সোমবার (২০ এপ্রিল) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইকবাল আহমদ।
পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, মূলত উচ্চশিক্ষার উদ্দেশ্যেই মেক্সিকোতে গিয়েছিলেন মুহিবুর। কিন্তু সেখানে তার ভিসা বাতিল হয়ে গেলে চরম অনিশ্চয়তার মুখে পড়েন তিনি। এই সুযোগটিই কাজে লাগায় একটি মানবপাচারকারী বা দালাল চক্র। চক্রটি তাকে প্রলোভন দেখায় যে, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে এবং যুদ্ধ শেষে মিলবে রাশিয়ার স্থায়ী নাগরিকত্ব।
উজ্জ্বল ভবিষ্যতের আশায় দালালের সেই ফাঁদে পা দেন মুহিবুর। এরপর তিনি রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন এবং তাকে সম্মুখ সমরে পাঠানো হয়। দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে যুদ্ধ চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তার।
ইউপি সদস্য আরও জানান, সম্মুখ সমরে একটি বাংকারে অবস্থান করছিলেন মুহিবুর। এ সময় সেখানে ইউক্রেনীয় বাহিনীর একটি ড্রোন হামলা চালালে বাংকারটি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরবর্তীতে রাশিয়ান সেনাদের খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে তার মৃত্যুর মর্মান্তিক খবরটি পরিবারের কাছে পৌঁছায়। তবে ঠিক কোন দিন তিনি নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে এক তরুণের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
নীলফামারী | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।