এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে সড়ক দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।
সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা বাজারের দক্ষিণ পাড় বাসস্ট্যান্ড থেকে থানা রোড পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ হকার ও ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া ভাঙ্গা বাজারের উত্তর পাড়, মালিগ্রাম বাজার সড়ক এবং এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে সড়কের ওপর থাকা প্রতিবন্ধকতা ও অবৈধ দোকানপাট অপসারণ করা হয়।
অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, “দীর্ঘদিন যাবৎ একটি মহল ভাঙ্গা বাজারের বিভিন্ন স্থান, থানা সড়ক ও এক্সপ্রেসওয়ে সংলগ্ন রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে তীব্র যানজট তৈরি হয়ে জনজীবনে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। সাধারণ মানুষের চলাফেরা নির্বিঘ্ন করতে জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।”
উচ্ছেদ অভিযানে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং পৌরসভা ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।