এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গণভোট’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। নাগরিকরা যাতে তাদের ভোটাধিকার এবং মতপ্রকাশের অধিকার সম্পর্কে সচেতন থাকেন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “একটি স্বচ্ছ ও সুন্দর গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমরা চাই, প্রতিটি নাগরিক যেন নির্ভয়ে এবং সচেতনভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।”
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত থেকে গণভোটের গুরুত্ব ও এর বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেপ্টেম্বর ১১, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।