এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে বাসন্তী রানী (২৫) নামের এক গৃহবধূর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসন্তী ওই গ্রামের কুয়েত প্রবাসী উৎপল চন্দের স্ত্রী। এই মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বাসন্তীর শাশুড়ি মারা যান। এরপর থেকে তিন বছরের শিশু কন্যা ও শ্বশুরকে নিয়ে বাড়িতেই থাকতেন তিনি। সোমবার সকালে পরিবারের অন্য সদস্যরা মাঠে আলু তোলার কাজে ব্যস্ত ছিলেন।
বাসন্তীর শ্বশুর কৃষ্ণবন্ধু (মুনটু) বলেন, ‘সকালে আমরা সবাই মাঠে ছিলাম। বাড়িতে শুধু আমার ছেলের বউ (বাসন্তী) একা ছিল। বেলা সাড়ে ১০টার দিকে আলু রাখার বস্তা আনার জন্য তাকে বেশ কয়েকবার ফোন দিলেও সে রিসিভ করেনি। এরপর মাঠ থেকে বাড়িতে এসে দেখি, চুলার পাড়ে তার শরীরে আগুন জ্বলছে। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে তার পুরো শরীর ঝলসে যায়।’ তিনি ধারণা করে বলেন, হয়তো চুলায় ভাত গরম করার সময় অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
তবে বাসন্তীর বাবার বাড়ির স্বজনরা একে দুর্ঘটনা মানতে নারাজ। নিহতের ছোট বোন লক্ষ্মী রানী অভিযোগ করে বলেন, ‘স্বামীর সাথে বাসন্তীর প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে ঝগড়া হতো। তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। অশান্তি সহ্য করতে না পেরে গত রোববারও দিদি আমাদের বাড়িতে চলে আসতে চেয়েছিল। আজ তার মরদেহ দেখতে হলো।’
বাসন্তীর মামা গোপেশ চন্দ্র দাবি করেন, তার ভাগ্নিকে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে। তিনি বলেন, ‘কোনো জ্যান্ত মানুষের শরীরে আগুন লাগলে সে বাঁচার জন্য ছটফট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মরদেহটি যেভাবে পড়ে ছিল, তাতে বাঁচার চেষ্টার কোনো লক্ষণ বা আলামত দেখা যায়নি। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।