জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করতে গিয়ে আটক আ.লীগের শতাধিক নেতাকর্মী

অনলাইন ডেস্কঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৬ পিএম
শেয়ার করুন:
জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করতে গিয়ে আটক আ.লীগের শতাধিক নেতাকর্মী

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করার অভিযোগে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে গুলিস্তানের জিপিও মোড় সংলগ্ন জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যালয়টিতে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়ে গোপন বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে শতাধিক নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃতদের সংশ্লিষ্ট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।