এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত চোলাই মদ পান করে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে অন্তত ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে তিন দশক ধরে মদ কেনাবেচায় পূর্ণ আইনি নিষেধাজ্ঞা জারি থাকা এই রাজ্যটিতে ঘটে যাওয়া এ ঘটনা অবৈধ মদের বিস্তার ও সমান্তরাল কালোবাজারের বিষয়টি আবারও প্রকাশ্যে নিয়ে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব নাগাল্যান্ডের মোকোকচুং ও তুয়েনসাং জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে মোকোকচুংয়ে অন্তত আটজন এবং তুয়েনসাংয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মদে কী ধরনের প্রাণঘাতী রাসায়নিক বা বিষাক্ত উপাদান ছিল, তা নিশ্চিত হতে মৃতদের নমুনা গুয়াহাটির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আই. বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। পাশাপাশি অবৈধ মদ চক্রের সঙ্গে জড়িতদের ধরতে রাজ্যজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল অবৈধ মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৯৮৯ সালে ‘নাগাল্যান্ড লিকার টোটাল প্রোহিবিশন অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর থেকে সেখানে মদ উৎপাদন, বিক্রি ও সেবনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, আইন থাকলেও অবৈধ সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি; বরং সেখানে একটি সমান্তরাল কালোবাজার গড়ে উঠেছে।
কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ বিষাক্ত মদ কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনার পর নাগাল্যান্ডের দীর্ঘদিনের মদ-নিষেধাজ্ঞা নীতি এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে রাজ্যজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।