এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচির ঠিক আগমুহূর্তে যুব আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে নয়াদিল্লি পুলিশ। শনিবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে দিল্লি বিমানবন্দরে পৌঁছান অভিজিৎ দীপকে। সেখানে পৌঁছানোর পরই দিল্লি পুলিশের কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তাঁকে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিটি প্রত্যাহারের অনুরোধ জানানো হয় এবং একপর্যায়ে তাঁকে আটক করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, শুধু প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেই নন; সিজেপির আরও দুই শীর্ষ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাও ফ্লাইট থেকে নামার পর দিল্লি বিমানবন্দর থেকেই আটক হয়েছেন।
উল্লেখ্য, দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানীতে এই যুব আন্দোলনটি বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই ওই কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
জুলাই ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।