ফরিদপুর মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১০ অক্টোবর, ২০২৬ ১১:৫৯ এএম
শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে এক সচেতনতামূলক র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খান মোহাম্মদ আরিফ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃধা মো. শাহিনুজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শারীরিক সুস্থতার মতোই মানসিক স্বাস্থ্য মানুষের স্বাভাবিক জীবনযাপনের একটি অপরিহার্য অংশ। কিন্তু সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো নানা রকম কুসংস্কার, ভুল ধারণা ও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে—যা দূর করা জরুরি। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাঁদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্যজনিত যে কোনো সমস্যাকে চেপে না রেখে যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সব ধরনের সামাজিক বৈষম্য পরিহার, মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।