ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে একাদশের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১০ অক্টোবর, ২০২৬ ১২:০৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে একাদশের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার এবং প্রতিষ্ঠানটির সভাপতি শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, "একজন শিক্ষার্থীর জীবনে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময় থেকেই ভবিষ্যৎ জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়; বরং ভবিষ্যতে নিজেকে কোন অবস্থানে দেখতে চায়, সেই অনুযায়ী নিজেকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। পরিশেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের সভানেত্রী শায়লা শারমীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম এবং পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ। এছাড়া কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।