এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারতের উত্তরপ্রদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনদুর্ভোগ এড়াতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে বা জনপথ দখল করে কোনোভাবেই ঈদের নামাজ আদায় করা যাবে না। নামাজ কেবল আগে থেকে নির্ধারিত এবং ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয়গুলোতেই সীমাবদ্ধ রাখতে হবে।
রোববার (২৪ মে) রাজ্য সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী এসব নির্দেশনা দেন। সোমবার (২৫ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই বৈঠকে যোগী আদিত্যনাথ কোরবানির প্রস্তুতির পাশাপাশি গঙ্গা দশহরা উৎসবের নিরাপত্তা পরিস্থিতিও খতিয়ে দেখেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "জনসমক্ষে বা প্রকাশ্য রাস্তায় কোনো পশুর কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দিতে হবে কেবল আগে থেকে নির্দিষ্ট করা স্থানে।" উৎসবের অজুহাতে কোনো ধরনের নতুন নিয়মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
পশু জবাইয়ের ক্ষেত্রে রাজ্য সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করবে বলে জানানো হয়েছে। বিশেষ করে শর্তসাপেক্ষে গরু কোরবানি ছাড়া নিষিদ্ধ কোনো পশু জবাইয়ের বিরুদ্ধে প্রশাসনকে সজাগ থাকতে বলা হয়েছে। এছাড়া অবৈধ কসাইখানা বন্ধ এবং খোলা জায়গায় মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
কোরবানির পর পশুর বর্জ্য যেন দ্রুত এবং স্বাস্থ্যসম্মতভাবে অপসারণ করা হয়, সে বিষয়ে বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি আলিগড়, বিজনোর ও সাহারানপুরের মতো সংবেদনশীল জেলাগুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল ও ফ্ল্যাগ মার্চের নির্দেশ দেওয়া হয়েছে।
জনসাধারণের অভাব-অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে এই বৈঠকে একটি নতুন ঘোষণাও দিয়েছেন যোগী আদিত্যনাথ। এখন থেকে রাজ্যের প্রতিটি উন্নয়ন ব্লক স্তরে প্রতি সপ্তাহে 'সাপ্তাহিক চৌপাল' বা উন্মুক্ত সভার আয়োজন করা হবে। এই সভাগুলোতে জমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক সহিংসতা এবং স্থানীয় থানায় ঝুলে থাকা অভিযোগগুলোর তাৎক্ষণিক নিষ্পত্তি করা হবে। জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের প্রতিটি চৌপালে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি সমস্যার স্বচ্ছ ও সন্তোষজনক সমাধান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।