এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বুধবার (২৫ জুন ২০২৫) যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত অন্য দুই জন হলেন সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)। মিরপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২২ ও ২৩ জুন মিরপুরের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় পারভেজ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি চৌকস টিম।
আরএন্ডডি বিভাগের টিম মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি সাগর বিশ্বাসকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে তিনটায় মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এলাকা থেকে মো. আপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর থানার এক মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানু ৪, ২০২৬
নভেম্বর ১১, ২০২৫
এপ্রিল ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।