এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। শুক্রবার (২৫ জুলাই) পৃথক দুটি অভিযানে কাফরুল ও যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ ৬ জন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস টিম কাফরুল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), মোঃ ইসমাইল হোসেন (সাজু) (৩০), রাকিব মিয়া (২২) ও আব্দুল কুদ্দুচ মন্ডল (৪৮)।
একই দিনে পরিচালিত অপর এক অভিযানে সকাল ১০:৫০ মিনিটে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে আরও ২০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে ডিবির আরেকটি টিম। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সোহাগ হাওলাদার (৪২) ও মোঃ আব্দুল্লাহ (উত্তম কুমার) (২৪)।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জুলাই ১, ২০২৫
মার্চ ১৬, ২০২৬
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।