রোয়াংছড়িতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১১:০৬ এএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করলেন জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একমাত্র শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা। 

রবিবার রাত ৮টায় তিনি রোয়াংছড়ি কেন্দ্রীয় শ্যামা মন্দির প্রাঙ্গণে স্থাপিত পূজামণ্ডপটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। 

পরে তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর, বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সদস্য হেডম্যান শৈসাঅং মারমা ও নুমংপ্রু মারমা, জেলা তাঁতী দলের সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা এবং পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুখেন্দু কর্মকার।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা সাচিংথুই মারমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাসাইনু মারমা, গান্ধিলাল তঞ্চঙ্গ্যা, অংশৈচিং মারমা, চিংম্রাউ মারমা, উপজেলা যুবদলের সভাপতি লুপ্রুমং মারমা এবং ছাত্রদলের সভাপতি উত্তম তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজার্থীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।