নিতিরা ফুটবল টুর্নামেন্টে গোপিনপুরকে হারিয়ে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন

ফিরুজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ
১৬ অক্টোবর, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন:
নিতিরা ফুটবল টুর্নামেন্টে গোপিনপুরকে হারিয়ে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘নিতিরা ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্ট’-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে গোপিনপুর একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শানবাড়ি একাদশ। 

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার নিতিরা ফজুশা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে রূপ নেয়। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ ও পাল্টা আক্রমণে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শানবাড়ি একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।

আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা আজিজুর রহমান দেওয়ান, আবুল বাসার শেখ, দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।