এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জ-১ আসনে ফুটবল মার্কার নির্বাচনী প্রচারণা ও ব্যাপক গণসংযোগ করেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মমিন আলী।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকের শ্রীনগর পোষ্ট অফিস থেকে শ্রীনগর বাজার বানিয়াপট্টি, কাচাবাজার, স্বর্ণপট্টি হয়ে শ্রীনগর প্লাজা এলাকায় ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। এই কর্মসুচীতে তিনি বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সংযোগে অংশ নেন।
গণসংযোগকালে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মমিন আলী বাজার ব্যবসাযীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এলাকাবাসীর উষ্ণ সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা কার্যক্রম প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রচারণা ও গণসংযোগে আরো অংশ নেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, যুবদলের সাবেক সাঃ সম্পাদক মতিউর রহমান মতিন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আওলাদ হোসেন ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভুইয়া, বিএনপি আবু তাহের, বিল্লাল হোসেন, ইদ্রিস আলী,ছাত্র নেতা ইসমাইল হোসেন টিপুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
পাবনা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।