এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ডোবার পানিতে ডুবে ফারাজ মিয়া নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফারাজ ওই গ্রামের শামীম মিয়ার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা শামীম মিয়া জীবিকার তাগিদে চট্টগ্রামে কর্মরত থাকেন। শুক্রবার সকালে অসুস্থ শাশুড়িকে দেখতে তিনি সপরিবারে শ্বশুরবাড়িতে আসেন। পরিবারের অন্য সদস্যরা যখন ব্যস্ত ছিলেন, তখন সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় শিশু ফারাজ।
কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারাজকে মৃত ঘোষণা করেন।
চোখের পলকে ফুটফুটে শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে আনন্দের পরিবেশ নিমেষেই গভীর শোকে পরিণত হয়েছে। আদরের সন্তানকে হারিয়ে মা-বাবা ও স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।