মহম্মদপুরে ৩০২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ইংলিশ গ্রামার কনটেস্ট’ অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
১৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ এএম
শেয়ার করুন:
মহম্মদপুরে ৩০২ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ইংলিশ গ্রামার কনটেস্ট’ অনুষ্ঠিত

“Better Grammar, Bright Future”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ভীতি দূর করা এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ গ্রামার কনটেস্ট-২০২৬, সিজন-৩’। 

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডু বেটার ফর দ্য স্টুডেন্টস’ (Do Better For The Students) এবং ‘নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি’ (NUDS)।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এতে নহাটা, পলাশবাড়ীয়া, রাজাপুর, বেরইল-পলিতা, বালিদিয়া ও নলদী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে কলম ও চাবির রিং তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিটি শ্রেণি থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত সেরা পাঁচজন শিক্ষার্থীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ব্যাকরণ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।