এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে তিনজন অসহায় ব্যক্তির মধ্যে মোট ৪৩ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুনিরুল ইসলাম।
সহায়তা পাওয়া তিনজনের মধ্যে প্রথম ব্যক্তি ১৮ হাজার, দ্বিতীয়জন ১৫ হাজার এবং তৃতীয়জন ১০ হাজার টাকা করে পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা হুসাইন আহমেদ, বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও যাকাত ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস ছালাম বাবু, মসজিদের মোতাওয়াল্লী খান শহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. শহীদউদ্দিন দীপু, হাজী মিরাজ হোসেন, ডা. মো. আশরাফ খান প্রমুখ।
সভাপতি অধ্যাপক মুনিরুল ইসলাম জানান, “প্রতি বছরই আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। এ বছরও তিনজনকে মোট তেতাল্লিশ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।