এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদ মেরাজ হোসেন (১৯) নামে এক তরুণ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বাউরা রেলগেট সংলগ্ন কাঁঠালতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ পাটগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ মেরাজের এভাবে ঝরে যাওয়া স্থানীয়দের মর্মাহত করেছে।
আগস্ট ১৯, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।