এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় রিকশা থামিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকালে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই মঞ্জুরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন—নাটোর জেলার সিংড়া উপজেলার দড়ি মহেষমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু প্রামাণিক (৩৮) এবং একই এলাকার গুলজার রহমানের ছেলে ইউসুফ আলী (২৮)। পুলিশ জানায়, গ্রেপ্তার মিন্টুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ ৮টি এবং ইউসুফ আলীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৬ জুন (সোমবার) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে রিকশা থামিয়ে ছন্দা আক্তার নামের এক নারী যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চারজন দুর্বৃত্ত। এসময় তারা ওই নারীর কাছ থেকে নগদ ১ হাজার ৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ছন্দা আক্তার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ছিনতাইয়ে জড়িত চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।