এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘ভণ্ডামির রাজনীতি’ করার অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে জামায়াতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, "নেতাকর্মী ও জনসাধারণের প্রতি আমার অনুরোধ, আপনারা জামায়াতের থেকে সতর্ক থাকুন।" তিনি আরও অভিযোগ করেন, "জামায়াত এখন ভণ্ডামির রাজনীতি শুরু করেছে। আমি তাদেরকে অনুরোধ করব এই ভণ্ডামি থেকে সরে আসুন, নয়তো পরিণতি খুব ভয়াবহ হবে। আওয়ামী লীগের মতোই আপনাদেরও এই ভণ্ডামির চরম মূল্য দিতে হবে।"
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক এবং সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু। এছাড়াও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে দলটি। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।