আত্রাইয়ে থানা পুলিশের নতুন চেকপোষ্টে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৬ অক্টোবর, ২০২৬ ৬:২২ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে থানা পুলিশের নতুন চেকপোষ্টে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই-রাণীনগর- নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই নতুন পুলিশ পোষ্টে বৃহস্পতিবার রাতে বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়।ঐ রাতে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাত্রি সাড়ে ১১ ঘটিকার দিকে চার্জার অটো চেক করার সময় সন্দেহজনক মনে হওয়ায় অটো চার্জার ও চালককে আটক করিয়া জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অটোচালক (চোর) নাটোর সদর উপজেলার তে-বাড়িয়া গ্রামের মো. ইব্রাহিম হোসেন এর ছেলে মো:নাসির উদ্দিন সাগর (৩১) সে স্বীকার করেন বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত অটো চার্জার গাড়িটি নাটোর মাদ্রাসা মোড় হতে ২-৩অজ্ঞাতনামা ব্যক্তির সহতায় চুরি করিয়া নিয়ে আসিয়াছে এবং সে অটো চার্জার নিয়ে পালিয়ে যাচ্ছে। 

পরবর্তীতে উল্লেখিত গাড়ির মালিক নাটোর সদরের নারায়ণকান্দি গ্রামের মো. আশরাফ হোসেনের ছেলে মো:লালু মিয়া কে সংবাদ দিলে আত্রাই থানায় আসে এবং গাড়িটি দেখিয়া নিজের গাড়ি চিনিতে পারে। পড়ে গাড়ির মালিক বাদী হয়ে আত্রাই থানায় গতকাল শুক্রবার এজাহার দায়ের করিলে থানায় মামলা রুজু, করে আসামী জেল হাজতে পাঠানো হয়। 

উল্লেখ্য নওগাঁ-রানীনগর- আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং রাত্রিকালীন কয়েকটি চেকপোস্ট কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।