এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে দুই কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহলদল।
বুধবার বিকেলে আটকের পর আত্রাই থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহলদল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আত্রাই উপজেলার হাটকালুপড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে, এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে দুই কেজি গাঁজাসহ আব্দুল মতিন (৩২) ও শান্ত হোসেন (২৪) নামে মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করে।
আটক মতিন নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামের খয়বর আলীর ছেলে এবং শান্ত হোসেন একই গ্রামের লেকবার আলীর ছেলে। আটককৃতদের আত্রাই থানাপুলিশে সোর্পদ করে র্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
সেপ্টেম্বর ২০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
জাতীয় | ২৭ জুন, ২০২৬
বিনোদন | ২৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।