এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে আরও ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮০২ জনে। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলায় এ পর্যন্ত হাম সন্দেহে মোট ২১ জনের মৃত্যুর তথ্য রয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুটি হাসপাতালে মোট ৮৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন এবং জেনারেল হাসপাতালে ২২ জন ভর্তি রয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন রোগী।
প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন ভর্তি হওয়া ৩৭ জন রোগীর মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ২৭ জন এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলার ১০ জন রয়েছেন। এছাড়া ল্যাব পরীক্ষায় নতুন করে ১০ জনের শরীরে হামের সংক্রমণ (পজিটিভ) শনাক্ত হয়েছে।
উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বোয়ালমারী উপজেলায় সর্বোচ্চ ২৮ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এছাড়া সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দা উপজেলায় ২ জন হাম সন্দেহভাজন রোগীর তথ্য রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।