এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোকসানা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী স্বামী মো. লিয়াকত শেখের (৪২) বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত রোকসানা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে ইসলামী শরিয়ত মোতাবেক মো. লিয়াকত শেখের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রোকসানা বেগমের। এই দম্পতির চার বছর বয়সী আফিয়া আক্তার নামে একটি কন্যাসন্তান রয়েছে।
ভুক্তভোগী রোকসানার দাবি, বিয়ের পর বাবার বাড়ির সম্পত্তি বিক্রি ও বন্ধক রেখে তিনি প্রায় আট লাখ টাকা এনেছিলেন। সেই অর্থ দিয়ে নিজের নামে ৬৬ শতাংশ বসতভিটার জমি কেনা ছাড়াও স্বামীর চাচার কাছে জমি বন্ধক বাবদ এক লাখ টাকা দেন। অবশিষ্ট অর্থ দেওয়া হয়েছিল অন্য একটি জমি কেনার জন্য। কিন্তু অভিযোগ উঠেছে, তাঁর অর্থে বায়না করা ওই সম্পত্তি রোকসানার নামে না লিখে স্বামী লিয়াকত গোপনে নিজের নামে দলিল করে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি নিয়ে বিরোধের জেরে স্বামী প্রায়ই তাঁকে গালিগালাজ ও শারীরিক নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে লিয়াকত শেখ লাঠি দিয়ে রোকসানাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।
মারধরের অভিযোগ অস্বীকার করে স্বামী লিয়াকত শেখ বলেন, "আমি তার গায়ে হাত তুলিনি, উল্টো সে-ই আমার ওপর চড়াও হয় এবং বেয়াদবি করে। আমার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। সে কারণে কথায় কথায় অভিযোগ করে বাড়িতে পুলিশ নিয়ে আসে।"
এ বিষয়ে নগরকান্দা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মার্চ ২১, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।