এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনগণকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং মেলার সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, “ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বচ্ছ ও জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।”
সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, “ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে বর্তমানে অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। এই সেবাগুলো সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তাদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু এবং পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন। বক্তারা ডিজিটাল ভূমি সেবার সুফল ও জনসচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
মেলার অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ বিনামূল্যে প্রদান করা হবে। সাধারণ মানুষ সরাসরি মেলায় এসে নামজারি, খতিয়ান ও অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন বিষয়ে সেবা গ্রহণ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ৩ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।