এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের জন্য নতুন করে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা হচ্ছে। এই পরিবর্তনের অংশ হিসেবে বাহিনীর নামও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের তিন মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, এতদিন র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এখন বাহিনীটির জন্য একটি পূর্ণাঙ্গ আইন করা হচ্ছে, যেখানে র্যাবের কার্যপরিধি ও নিয়মাবলি সুনির্দিষ্ট করা থাকবে। তিনি আরও বলেন, “বিএনপি র্যাব বিলুপ্তির যে দাবি জানিয়েছিল, সেই প্রেক্ষাপটে বলা যায়, র্যাব আগের সেই আদলে থাকছে না এবং এর নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।”
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে আইন তৈরির কাজ শুরু করেছেন।
এলিট ফোর্সের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, “একটি রাষ্ট্রে এলিট ফোর্সের প্রয়োজন আছে। র্যাবের সমালোচনাগুলো বাদ দিলে দেখা যায়, তারা অত্যন্ত কার্যকরভাবে বিভিন্ন ধরনের সন্ত্রাস ও অপরাধ মোকাবিলা করেছে, যা অনেক ক্ষেত্রে কনভেনশনাল পুলিশ বাহিনীর পক্ষে সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, র্যাবের উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম রয়েছে। আইন পরিবর্তনের মাধ্যমে বাহিনীর অতীতের নেতিবাচক ভাবমূর্তি মুছে নতুনরূপে আত্মপ্রকাশ করাই সরকারের লক্ষ্য।
সেপ্টেম্বর ২০, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
বলিউড | ৩ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।