এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে ইউএনও’র দাপ্তরিক মোবাইল নম্বরটি (০১৮৯৪৯৫০১১২) ক্লোন করে প্রতারক চক্র। এরপর চক্রটি নিজেকে উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে মো. ইয়াসিন মামুন নামের এক ব্যক্তির কাছে ফোন করে। নিজেকে বিপদে আছেন দাবি করে তিনি ওই ব্যক্তিকে একটি ‘নগদ’ অ্যাকাউন্টে (০১৭৫৬৫৭২০৬৩) জরুরি ভিত্তিতে এক লক্ষ টাকা পাঠানোর অনুরোধ জানান।
একই কায়দায় চক্রটি বড়ইছড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষের নম্বরে ফোন করে ইউএনও পরিচয় দিয়ে আলাপচারিতা শুরু করে। তবে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই কর্মকর্তা তাৎক্ষণিক জানান যে, তিনি বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের সামনেই অবস্থান করছেন। একথা শোনার সাথে সাথে প্রতারক চক্রটি লাইন কেটে দেয়। পরবর্তীতে ইউএনও মো. রায়হানুল ইসলাম নিশ্চিত হন যে, তার সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লোন করা নম্বরটি ব্যবহার করে চক্রটি আরও অনেকের কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অর্থ দাবি করতে পারে। এটি উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা। এ ধরনের কোনো ফোন কল পেলে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা বাদী হয়ে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮৮৩) করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, জিডিটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই স্বপন চন্দ্র দাসকে। অপরাধী চক্রটিকে শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও থানা সূত্রে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।