এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচিতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় ভূমি অফিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, "ভূমি আমাদের জীবন, জীবিকা ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। পাহাড়ে দীর্ঘকাল ধরে ভূমি ব্যবস্থাপনায় জটিলতা ও সময়ক্ষেপণের কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হয়েছেন। এই বাস্তবতা বিবেচনায় সরকার ভূমিসেবা ব্যবস্থাকে আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করার জন্য নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।"
তিনি আরও বলেন, "বর্তমানে অনলাইনে খতিয়ান (পর্চা) দেখা, নামজারি (মিউটেশন) আবেদন ও ভূমি উন্নয়ন কর পরিশোধের মতো সেবাগুলো ঘরে বসেই পাওয়া যাচ্ছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো জনগণের কাছে সরকারি সেবাগুলোকে সহজভাবে উপস্থাপন করা এবং ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আশা করি, মানুষ এসব সেবার সুফল ভোগ করবেন।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ পারভেজ, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন এবং পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের ডিজিটাল ভূমিসেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান।
জানু ১২, ২০২৫
ফেব্রু ২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।