এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ভাঙ্গা ভূমি অফিস চত্বরে বর্ণিল আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মেলার সূচনা হয় বেলুন উড়িয়ে। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম। উপ-সহকারী ভূমি কর্মকর্তা খলিলুর রহমান ও ফারদিন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, বিএনপি নেতা শহিদুল ইসলাম মিরু মুন্সি এবং সাংবাদিক এ.টি.এম ফরহাদ নান্নু ও মজিবর মুন্সি প্রমুখ।
বক্তারা ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ডিজিটাল সেবার প্রসার, জনগণের ভোগান্তি লাঘব এবং স্বচ্ছ ও দ্রুততর সেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ডিজিটাল সেবা গ্রহণ ও ভূমি আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।