এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ সদরের শৈলগাছী পিন্টুর মোড় সংলগ্ন এলাকায় এক বিকাশ কর্মীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ও পুলিশের তৎপরতায় ধাওয়া দিয়ে ঘটনার সাথে জড়িত এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ কোম্পানির এক প্রতিনিধি ব্যবসায়িক কাজে পিন্টুর মোড় থেকে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় চাকু দিয়ে আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের পর অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী ও আশপাশের লোকজনের চিৎকারে স্থানীরা এগিয়ে আসেন। এলাকাবাসী চারপাশ ঘিরে ফেললে ছিনতাইকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে একটি পরিত্যক্ত পাটক্ষেত তল্লাশি করে স্থানীয়রা এক আসামীকে হাতেনাতে ধরে ফেলেন। তবে এই চক্রের বাকি সদস্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি ক্ষিপ্র টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীদের সহায়তায় পুলিশ আটককৃত আসামীকে হেফাজতে নেয়। তবে তাত্ক্ষণিক আটক আসামির নাম ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।
আহত বিকাশ কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।