এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের পশ্চিম মিরাসানী (কবলাছড়া) এলাকার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী যুব সংগঠন’-এর উদ্যোগে এক প্রাণবন্ত মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাময়িক স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা এবং নতুন উপদেষ্টা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টায় সংগঠনের নিজস্ব ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সর্বস্তরের সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ আসিক ভূঁইয়া ও মোঃ ইকতার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ সাদেক মিয়া।
অনুষ্ঠানে আত্মপ্রকাশ করা নতুন উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন— মোঃ মালেক মেম্বার, ডাক্তার আলী নেওয়াজ, মোঃ আবির মেম্বার, মোঃ আহমদ হোসাইন, মোঃ আবু তাহের মিয়া, মোঃ হাসান ডাক্তার, মোঃ খালেক মিয়া, মোঃ জালাল মিয়া, মোঃ শিহাব কাজী, মোঃ সিরাজ মিয়া, মোঃ শাহ আলম মিয়া এবং মোঃ মনা মিয়া।
সভায় বক্তারা জানান, বিগত প্রায় পাঁচ-ছয় বছর ধরে ‘আলোর দিশারী যুব সংগঠন’ নানাবিধ সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছে। তবে অনিবার্য কিছু কারণে সম্প্রতি সংগঠনের মূল কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে নতুন শক্তিতে পথচলা শুরু করতেই এই নতুন উপদেষ্টা কমিটি গঠন ও মিলনমেলার আয়োজন।
বক্তারা আরও বলেন, একটি সংগঠন প্রতিষ্ঠা করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার ধারাবাহিকতা বজায় রাখা। আলোর দিশারী যুব সংগঠন যেন অতীতের মতোই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এবং আর্থিক অসচ্ছলতার কারণে থমকে যাওয়া শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা অব্যাহত রাখে—এমনটাই প্রত্যাশা সকলের। তরুণদের নৈতিকতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ গঠনে সংগঠনটি আগামী দিনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে প্রবাসে অবস্থানরত সদস্যদের বিশেষ অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। প্রবাসীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
সবশেষে, উপস্থিত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার এবং সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
নভেম্বর ১৪, ২০২৪
ডিসেম্বর ১০, ২০২৪
ফেব্রু ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।