এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় চলতি বছরের জন্য জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা সাদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার আত্রাই উপজেলা ইমাম ওলামা পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলার মদীনাতুল উলুম মাদ্রাসা মসজিদে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। সভায় বর্তমান বাজারদর পর্যালোচনা করে স্থানীয়দের জন্য ফিতরার হার নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, এবার আত্রাই এলাকায় জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা। তবে বিত্তবান ও সামর্থ্যবানদের জন্য ১ হাজার ৬৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৭১০ টাকা পর্যন্ত ফিতরা নির্ধারণ করা হয়েছে। যে কেউ চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী এই তিন স্তরের যেকোনো একটি বেছে নিয়ে ফিতরা আদায় করতে পারবেন।
সভায় ফিতরার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা রিজওয়ানুর রহমান, ইদ্রিস আলী, আব্দুল জলিল, আখতারুজ্জামান ও আব্দুর রাকিবসহ স্থানীয় ওলামায়ে কেরাম। বক্তারা ইসলামি শরিয়াহ অনুযায়ী ঈদের নামাজের আগেই গরিব ও অসহায়দের মাঝে ফিতরার টাকা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।