এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়াও পাল্টা পারমাণবিক হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ পশ্চিমাদের প্রতি এই সতর্কবার্তা দিয়েছেন। সংবাদমাধ্যম ‘তুর্কি টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিমিত্রি মেদভেদেভ স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স যদি ইউক্রেনের হাতে পারমাণবিক ওয়ারহেড তুলে দেয়, তবে তা সরাসরি একটি যুদ্ধরত দেশের কাছে পরমাণু অস্ত্র হস্তান্তরের শামিল বলে গণ্য হবে। তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে রাশিয়া বাধ্য হয়ে ‘নন-স্ট্র্যাটেজিক’ বা কৌশলগত নয়— এমন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।
রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে সাবেক এই প্রেসিডেন্ট দাবি করেন, ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে। তবে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।
এদিকে, এই ইস্যুকে কেন্দ্র করে ক্রেমলিনের মুখপাত্রও আলাদা একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেওয়া হলে তা আন্তর্জাতিক পারমাণবিক বিস্তাররোধ ব্যবস্থার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। একইসঙ্গে এটি হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যা পারমাণবিক অস্ত্র ব্যবহারের এই নতুন হুঁশিয়ারির মাধ্যমে আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।