এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ দুই দশকের বেশি সময়ের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য দুই ম্যাচের এই টেস্ট সিরিজের সূচি ও ভেন্যুর নাম আজ এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল। এরপর ২২ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট; যার ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে। মজার ব্যাপার হলো, এই ডারউইনেই ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। অর্থাৎ, দীর্ঘ বিরতির পর এই ভেন্যুটিতেও ফিরছে লাল বলের ক্রিকেট।
এর আগে বাংলাদেশ সবশেষ অস্ট্রেলিয়া সফর করেছিল ২০০৩ সালে। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন সেই সফরে ডারউইন ও কেয়ার্নসে হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুটি ম্যাচেই সফরকারীদের হারতে হয়েছিল ইনিংস ব্যবধানে।
তবে অস্ট্রেলিয়ার মাটিতে তিক্ত অভিজ্ঞতা থাকলেও, দলটির বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট লড়াইয়ের স্মৃতি দারুণ সুখকর। ২০১৭ সালে ঘরের মাঠে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব-তামিম-মুশফিকদের নৈপুণ্যে অজিদের হারিয়েছিল টাইগাররা। টেস্ট সংস্করণে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র জয়। দীর্ঘ আট বছর পর আবারও ক্রিকেটের কুলীন এই সংস্করণে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উন্মাদনা।
আসন্ন এই সিরিজটি মূলত ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। বর্তমানে আট ম্যাচের সাতটিতে জিতে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষস্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ফলে এই সফরে বেশ কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
একনজরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি:
প্রথম টেস্ট: ১৩–১৭ আগস্ট (মারারা স্টেডিয়াম, ডারউইন)
দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট (গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাকাই)
জুন ২১, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
নীলফামারী | ১১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।