এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মোঃ আমির হোসেন (৩৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি চৌকস টিম সিঙ্গারবিল ইউনিয়নের সিঙ্গারবিল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সিঙ্গারবিল বাজারের উথারিয়া পাড়া এলাকায় জনৈক ব্যক্তির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আমির হোসেন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ফতেহপুর (মাস্টার বাড়ি) গ্রামের মৃত ছোট্ট চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে সিঙ্গারবিল বাজারের উথারিয়া পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।