এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–ফরিদপুর মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার দুর্ঘটনার ঘটনায় ১০ থেকে ১৫ জন যাত্রী সামান্য আহত হয় ।
শুক্রবার বেলা আনুমানিক ৩টা ১০ মিনিটে ভাঙ্গা থানাধীন আজিমনগর ইউনিয়নের তাড়াইল পেট্রোল পাম্পের সামনে ঢাকা–ভাঙ্গাগামী হাইওয়ে রোডে এ দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির কারণে ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহন–এর দুটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৬৫৬ ও ঢাকা মেট্রো-ব-১৫-৪৪৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়।
এতে ঢাকা–ফরিদপুর গামী লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
দুর্ঘটনায় আহত যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা সার্কেল এবং ভাঙ্গা থানার পুলিশ রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে সার্ভিস লেন ব্যবহার করে যান চলাচলের ব্যবস্থা করে। বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট যান চলাচল ব্যাহত থাকলেও সার্ভিস লেন দিয়ে চলাচল স্বাভাবিক ছিল। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এপ্রিল ৩, ২০২৬
অক্টোবর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।