এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে মাগুরার আলোকদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী ও সাইদুর নবী জোহা।
অভিযানকালে সুমন স্টোর থেকে ২২ কেজি ও আলামিন স্টোর থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় পলিথিন মজুদ ও বিক্রয়ের অপরাধে উভয় দোকানদারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।
সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন, “পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।