এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়দের নজরে এলে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সকালে মাছের ঘেরের পানিতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় এক বাসিন্দা মো. আকিব হাসান জানান,শুক্রবার ওই নারীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। সকালে তার লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার মাগুরা সদর হাসপাতাল পাঠিয়েছে।মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।