এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার আলহাজ্ব আব্দুল হাই মিয়া আর নেই। তিনি না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যু কালে মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা ১১টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৮ নভেম্বর সোমবার সকাল ৯টায় প্রথম উপজেলা সদরের আমিনুর রহমান কলেজ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।দ্বিতীয় জানাযার নামাজ মহম্মদপুর উপজেলার খালিয়া মাদ্রাসা মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান ও ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এসময় গার্ড অব অনার প্রদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল।মহম্মদপুর থানার ওসি তদন্ত মুন্সী রাসেল হোসেনসহ পুলিশের একটি টিম গার্ড অফ অনার প্রদান করেন। পরে উপজেলার খালিয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়ে।
জুলাই ৯, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
ডিসেম্বর ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।