এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবেক এক নারী ইউপি সদস্যের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝামা গ্রামে সাবেক ইউপি সদস্য মোছা. ঝর্না বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, ফ্রিজ, টেলিভিশন, মোটরসাইকেল, ঘরে মজুত রাখা পাট ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সর্বনাশা মধুমতী নদীর ভাঙনে এর আগে তিন-তিনবার নিজেদের বসতভিটা হারিয়েছিল ঝর্না বেগমের পরিবার। নদীভাঙনের সেই দুঃসহ ক্ষতি কাটিয়ে নতুন করে বেঁচে থাকার তাগিদে ঘর নির্মাণ করেছিলেন তারা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এবার ভয়াবহ আগুনে তাদের শেষ সম্বলটুকুও পুড়ে অঙ্গার হয়ে গেল। অগ্নিকাণ্ডের পর স্থানীয় বাসিন্দারা কয়েক ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ তদন্তের পর জানা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় মহম্মদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বারবার নদীভাঙন এবং সর্বশেষ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়া এই পরিবারটিকে দ্রুত পুনর্বাসন ও মানবিক সহায়তা প্রদানে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।