এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। অনুষ্ঠানে তিনি সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের উদ্দেশে লেখা একটি আনুষ্ঠানিক শুভেচ্ছা ও অভিনন্দনপত্র ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে বাদশাহর প্রতি পাঠানো শুভেচ্ছা চিঠিটি তুলে দেন।
শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বাংলাদেশ ও এ দেশের জনগণের পক্ষ থেকে সৌদি আরবের বাদশাহ, রাজপরিবার, সে দেশের সরকার এবং ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।
চিঠিতে বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে সৌদি আরবের প্রতি থাকা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা উল্লেখ করে বলা হয়, মক্কা আল-মুকাররমার মসজিদুল হারাম এবং মদিনা আল-মুনাওয়ারার মসজিদে নববী (সা.)-এর পবিত্র খিদমত ও সার্বিক ব্যবস্থাপনায় সৌদি আরবের ভূমিকা অনন্য ও প্রশংসনীয়। একই সাথে বিশ্বজুড়ে হজ ও ওমরাহ পালনে আগত মুসলমানদের সেবায় দেশটির সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক কেবল প্রচলিত দ্বিপক্ষীয় কূটনীতিতেই সীমাবদ্ধ নয়; বরং তা সুদৃঢ় ধর্মীয়, সাংস্কৃতিক ও আন্তরিক জনগণের সাথে জনগণের গভীর সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। এ ছাড়া সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে আগামী দিনগুলোতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত ও গতিশীল হবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের উপস্থিত কূটনীতিক ও বিশিষ্ট অতিথিদের সাথে পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
সেপ্টেম্বর ২৬, ২০২৫
এপ্রিল ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।