পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ এএম
শেয়ার করুন:
পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল ফকির নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পিরোজপুর সদর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপুড়িয়া পট্টি কালীবাড়ি রোড সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ফকির ওই এলাকার মৃত হামেজ উদ্দিন ফকিরের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম মঙ্গলবার রাতে পুরাতন কাপুড়িয়া পট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সোহেল ফকিরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন জগলুল হাসান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। মাদকসহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।