এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) থানা পুলিশের আয়োজনে পুলিশ ও জনসাধারণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক জোরদার করতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ইন্দুরকানী থানা সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। অপরাধ প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মস্তান হাফিজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী সদর ইউনিয়নের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিমন, আহাদুজ্জামান নাঈম প্রমুখ।
এ সময় পুলিশ ও জনগণের বিদ্যমান সম্পর্ক, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ইভটিজিং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সমাজ থেকে অপরাধ দূরীকরণে পুলিশের পাশাপাশি জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া তথ্যদাতার পরিচয় গোপন রাখা ও সার্বিক নিরাপত্তার নিশ্চয়তাও দেন পুলিশ কর্মকর্তারা।
অক্টোবর ১৯, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।