এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এ জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম। এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়,যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা বলে লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় অভিযান পরিচালিত হচ্ছে। এ লক্ষে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আজ পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়,যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান শেষে উপজেলার আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে আগুনে পুরিয়ে জালগুলো ধ্বংস করা হয়। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকারি ব্যবস্থাপনায় এবংবাংলাদেশ নৌ বাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকরা হয়েছে। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধজাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা ও পিরোজপুরসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
মার্চ ২৫, ২০২৫
সেপ্টেম্বর ২৯, ২০২৫
আগস্ট ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।