এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের রাণীনগর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন বুলু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এবং জনসাধারণের মাঝে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন।
লিফলেট বিতরণকালে আনোয়ার হোসেন বুলুর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, সহ-সভাপতি একেএম জাকির হোসেন ও রোকুনুজ্জামান খাঁন রুকু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য কাজী রবিউল ইসলাম এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
এছাড়াও, কর্মসূচিতে আরও যোগ দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মতিন এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামিমা খাতুন, রাণীনগর শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুমায়ন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই প্রচারণার মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।