এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনের অদূরে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
চার সদস্যবিশিষ্ট কমিটিকে দ্রুততম সময়ে দুর্ঘটনার কারণ নির্ধারণ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন পাকশী বিভাগের মেকানিক্যাল প্রকৌশলী মইনউদ্দিন সরকার। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা পরিবহন, প্রকৌশল ও সংকেত বিভাগের কর্মকর্তারা।
পাকশী রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে লাইনচ্যুতির কারণ—যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো ফ্যাক্টরের কারণে নির্ণয় করবেন।
পাকশী রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা হাসিনা বেগম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নেন এবং তদন্ত কমিটির সদস্যরা ইতিমধ্যে বগুড়ার আদমদীঘির উদ্দেশে রওয়ানা হয়েছেন।
অক্টোবর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।