এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী দুই আধ্যাত্মিক কেন্দ্র—আটরশি বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া পাক দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতি বছরের ন্যায় এবারও এই দুই দরবার শরীফে ঈদের জামাতকে কেন্দ্র করে সারাদেশ থেকে আসা লাখো মুরিদ ও ভক্ত-জাকেরানের মহামিলন ঘটবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, চন্দ্রপাড়া পাক দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং আটরশি দরবার শরীফে জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
ঈদের এই বিশেষ দিনে ভক্ত ও মুরিদানরা জামাতে শরিক হওয়ার পাশাপাশি পবিত্র ফাতেহা পাঠ, দোয়া-দরুদ এবং মাজার জিয়ারতের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। কয়েক লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কথা বিবেচনায় রেখে দরবার কর্তৃপক্ষ ইতোমধ্যে নামাজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই ঈদ উৎসব পালিত হবে বলে আশা করা হচ্ছে।
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের মুখপাত্র মো. মাহাবুব হোসেন এবং আটরশি দরবার শরীফের খাদেম শেখ রাশেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, দূর-দূরান্ত থেকে আসা মুসুল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মার্চ ১০, ২০২৬
জুন ২৫, ২০২৫
মার্চ ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।