এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
বুধবার (১৮ মার্চ) স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়া বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বুঝেশুনে ঈমানের সাথে বিএনপি করতে হবে। প্রথমে প্রত্যেকটি পরিবারে বিএনপির কমিটি গঠন করতে হবে। পরিবারের সদস্যদের বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য বুঝাতে হবে। নিজে করবে বিএনপি, স্ত্রী ও ছেলেমেয়ে করবে অন্য দল। এধরণের বিএনপি আমরা চাইনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
এসময় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান তারা।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।