এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ প্রতীক্ষার পর ফরিদপুরের বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫। সোমবার (১৬ জুন) দুপুরে বোয়ালমারী জেলা অডিটোরিয়াম হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলনের সমন্বয়ক কমিটির প্রধান মো. আফজাল হোসেন খাঁন পলাশের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা। সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য মো. শামীম হোসেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, পৌরসভার সাবেক মেয়র আব্দুল শুকুর শেখ, বিএনপি নেতা মজিবর রহমান বাবু, মফিজুর কাদের খান মিল্টন, পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক, শেখ আতিকুল আলী, মো. মোহাম্মদ ইমরান হোসাইন, রবিউল ইসলাম সম্রাট প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদারেস আলী ইছা বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট জাতি হিসেবে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গঠনের। দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যেই এর মহাপরিকল্পনার চিন্তা করছেন। সেই লক্ষ্যেই বিএনপিকে পুনর্গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যোগ্য নেতৃত্ব বাছাই করা হচ্ছে।”
তিনি আরও জানান, সম্মেলন শেষে ৩১ সদস্যবিশিষ্ট করে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির মোট ৬২ সদস্যের দুটি নতুন কমিটি ঘোষণা করা হবে। বিগত ১৭ বছরের কর্মকাণ্ড যাচাই করেই এই কমিটিতে স্থান দেওয়া হবে। সুবিধাবাদী, সুযোগ সন্ধানী ও ফ্যাসিস্টের দোসরদের কোনভাবেই স্থান দেওয়া হবে না। কেবলমাত্র খাঁটি দেশপ্রেমিক, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরাই এই কমিটিতে জায়গা পাবেন।
দীর্ঘ প্রায় এক দশক পর এ সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৫ সালে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছিল। দু’বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে নতুন কমিটি না থাকায় স্থানীয় বিএনপি কার্যত দুটি পৃথক ধারায় পরিচালিত হয়ে আসছিল। একটি ধারার নেতৃত্বে ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অপর ধারায় ছিলেন শামসুদ্দিন মিয়া ঝুনু ও মজিবর রহমান বাবু।
এই সম্মেলনের মাধ্যমে বোয়ালমারী বিএনপিতে নতুন করে ঐক্যের পথ উন্মোচিত হবে বলে আশাবাদী নেতাকর্মীরা।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।